দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের আগুনে ১২ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়, তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নির্বাপণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মেঘনা ঘাট এলাকায় অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা নিজস্ব ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে ক্যান্টিনের ভেতরর বিস্ফোরণ ঘটে। এসময় ক্যান্টিনে থাকা অন্তত ১২ জন দগ্ধ হন। তাদের হাত, পা,মুখ ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ক্যান্টিনে দুই কর্মী কাজ করা অবস্থায় গ্যাস লাইনের সংযোগ চালু রাখে। এসময় পাইপ লাইনের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণে ঘটে, প্রাথমিক তদন্তে এমন আলাতম মিলেছে। বিস্ফোরণটি ভয়াবহ, ক্যান্টিনের দরজা জানালার কাচঁ ভেঙে গেছে। দগ্ধ ১২ জনকে হাসাপাতালে নেওয়া হয়েছে তবে কোন প্রাণহানি ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস বিস্তারিত তদন্ত করছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধরা হলেন— মনির হোসেন আল আমিন, নাজমুল শেখ, সাইফুল ইসলাম রমিজুল, আমির শঙ্কর, কাউসার, তুহিন শেখ, ওসমান গনি প্রভাত ঘোষ ও বদরুল হায়দার৷ তাদের শরীরের ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পুড়েছে।
এমএম